ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান
হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাহবাগে ‘শহীদী শপথ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সমাবেশে তিনি বলেন, হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

তিনি জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদী শপথ পাঠ করবো। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ হাদি যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই চেতনাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয়; বরং দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান।

এর আগে সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারের দিকে অগ্রসর হয়ে সেখানে সমাবেশে রূপ নেয়।

ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবির অগ্রগতি না হলে আন্দোলন আরও বিস্তৃত ও ধারাবাহিক কর্মসূচিতে রূপ নেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাহবাগে ‘শহীদী শপথ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৬:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫