ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

ছবি- সংগৃহীত

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসটি আগমনের মধ্য দিয়েই মূলত পবিত্র মাহে রমজানের প্রস্তুতির ক্ষণগণনা শুরু হয়।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যায় দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দৃশ্যমান হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রজব মাস শুরু হলো। ধর্মপ্রাণ মুসলমানরা এখন শবে মেরাজ ও আসন্ন রমজানের অপেক্ষায় ইবাদত-বন্দেগিতে মশগুল হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

আপডেট সময় ০৭:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫