ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি

দুমকি আ.লীগের সহ-সভাপতি মিজানুর রহমান গাজীপুরে গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় অভিযুক্ত এই নেতাকে শনিবার (২০ ডিসেম্বর) ভোররাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে আটক করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মিজানুর রহমান গত কয়েক দিন ধরে গাজীপুরে তার ছেলের বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৪টার দিকে কাশিমপুর থানা পুলিশ ওই বাসায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর শনিবারই তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘‘মিজানুর রহমান সিকদারের গ্রেপ্তারের খবরটি আমি মৌখিকভাবে শুনেছি। তবে গাজীপুর থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দাপ্তরিক বার্তা বা নথিপত্র আমাদের থানায় এসে পৌঁছায়নি।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি

দুমকি আ.লীগের সহ-সভাপতি মিজানুর রহমান গাজীপুরে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫