সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

ব্যাট-বল হাতে ২২ গজে ঝড় তুললেন হামজা চৌধুরী

ছবি- সংগৃহীত

বড়দিন বা ক্রিসমাসের আগে কর্মীদের বেতন পরিশোধ করা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু এবার সেই ঐতিহ্যে ছেদ পড়েছে। ক্লাবের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন, ২৫ ডিসেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর বেতন দেওয়া হবে। এই সিদ্ধান্তে ক্লাব কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে ক্লাবের ভেতরের এই গুমোট পরিস্থিতির মধ্যেও ভিন্ন মেজাজে দেখা গেছে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরীকে। ফুটবল মাঠের এই মিডফিল্ডারকে এবার দেখা গেল ক্রিকেটের ২২ গজে।

সম্প্রতি লেস্টারশায়ারের কাউন্টি ক্রিকেটার বেন মাইকের আমন্ত্রণে একটি চ্যারিটি বা দাতব্য কাজের অংশ হিসেবে ক্রিকেট চ্যালেঞ্জে অংশ নেন হামজা। লেস্টার সিটির অনুশীলনের ফাঁকে আয়োজিত এই মজার লড়াইয়ে হামজার প্রতিপক্ষ ছিলেন তার সতীর্থ ফুটবলার লুক থমাস।

অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজের আবহে আয়োজিত এই চ্যালেঞ্জে ফুটবলাররা ক্রিকেটে কতটা পারদর্শী, তা যাচাই করাই ছিল মূল উদ্দেশ্য। চ্যালেঞ্জে ক্যাচিং, রানআউট করার জন্য থ্রোয়িং এবং ব্যাটিং—এই তিন বিভাগে নিজেদের দক্ষতা দেখান তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুক থমাস ১৭ পয়েন্ট নিয়ে হামজাকে (১৬ পয়েন্ট) অল্প ব্যবধানে হারিয়ে দেন।

ব্যাট হাতে হামজা চৌধুরী অবশ্য বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন। চ্যালেঞ্জারের করা পাঁচ বলের একটিতেও ছক্কা হাঁকাতে না পারলেও তিনি আউট হননি। এছাড়া ফিল্ডিংয়ে ক্যাচ ধরা এবং সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙার ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন এই ফুটবলার।

হামজার ক্রিকেট প্রেম অবশ্য নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই ফুটবলের পাশাপাশি শখের বশে ক্রিকেট খেলতেন তিনি। বিশেষ করে ছুটিতে বাংলাদেশের হবিগঞ্জে পৈতৃক ভিটায় এলে তাকে ক্রিকেট খেলতে দেখা যেত। এমনকি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে গ্যালারিতে বসে টাইগারদের উৎসাহ দিতেও দেখা গেছে তাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

ব্যাট-বল হাতে ২২ গজে ঝড় তুললেন হামজা চৌধুরী

আপডেট সময় ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫