ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য

হাদির জানাজায় নারীদের অংশগ্রহণের স্থান জানালেন ডাকসু নেত্রী

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারীদের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। জানাজায় আসা নারীদের সংসদ ভবনের ঠিক বিপরীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে বলা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এ তথ্য জানিয়েছেন।

তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যেসব নারী জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের সংসদ ভবনের ঠিক বিপরীতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে।’

উম্মে সালমা বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নারী মুসল্লিদের জন্য এই নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।
‘নির্ধারিত স্থানটি দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। একবার জায়গা পূর্ণ হয়ে গেলে পরে আর মানিক মিয়া এভিনিউ এলাকায় প্রবেশের সুযোগ থাকবে না।’

উম্মে সালমা জানান, যারা জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের যত দ্রুত সম্ভব নির্ধারিত স্থানে পৌঁছানোর অনুরোধ জানানো হচ্ছে। স্থানসংক্রান্ত একটি গুগল ম্যাপের লোকেশনও লিঙ্কও (https://googl/maps/GG49gRYniG5y7R6N8) তিনি যুক্ত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

হাদির জানাজায় নারীদের অংশগ্রহণের স্থান জানালেন ডাকসু নেত্রী

আপডেট সময় ০১:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫