সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের। তবে পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সফর হবে দুই ভাগে।

গেল (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সূচি ঘোষণা করেছেন। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে। পাকিস্তানের বিপক্ষে যে কারণে বাংলাদেশের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে। তবে ম্যাচের সংখ্যা কমবে না।

বাংলাদেশও পাকিস্তানের এমন প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছে। যার কারণে পিএসএলের আগে এবং পরে দুই ভাগে ভাগ করে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, ‘পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।’ তবে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ আগে হবে সেটা নির্ভর করবে দুই দলের পরিকল্পনার ওপর। যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই বোর্ডই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

আপডেট সময় ০৪:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫