সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না মোহামেডান-কিংস ম্যাচ

১৬ ডিসেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যে ফেডারেশন কাপের ম্যাচ। ঐ দিন কুমিল্লা স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে।

এজন্য সেদিন খেলা সম্ভব নয়। বাফুফে তাই ১৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল।
১৬ ডিসেম্বর বিজয় দিবস। ঐ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ ব্যস্ত সময় পার করেন। এজন্য বাফুফে দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান দর্শকশূন্য ম্যাচ খেলতে রাজি নয়। গতকাল বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে। তাদের সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থাকতে চায়। নিরাপত্তা কোনো ইস্যু থাকলে ১৬ ডিসেম্বরের পরিবর্তে অন্যদিন ম্যাচ আয়োজনের দাবি জানায়।

বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান আজ কমিটির সদস্যদের সঙ্গে মোহামেডান-কিংস নিয়ে পুনরায় আলোচনা করে। এতে অধিকাংশ সদস্য দর্শকবিহীন ম্যাচ আয়োজনে অমত প্রকাশ করেন। এতে ১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না।

বডিলি শিফট হয়ে পরের মঙ্গলবার কুমিল্লাতেই দুই দল ফেডারেশন কাপের ম্যাচ খেলবে। ঐ সপ্তাহে কুমিল্লার ভেন্যুর ঐ দিনের ম্যাচটি পরের সপ্তাহে হবে। আগামীকাল ১৬ ডিসেম্বর কিংস অ্যারেনায় ফর্টিজ ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না মোহামেডান-কিংস ম্যাচ

আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫