ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

চট্টগ্রামে বৈদ্যুতিক সরঞ্জাম কারখানায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধির উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, সদরঘাট থানার কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ও মানহীন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। বিএসটিআই-এর পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমান। অভিযানে র‌্যাব চট্টগ্রামের একটি দল অংশ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

চট্টগ্রামে বৈদ্যুতিক সরঞ্জাম কারখানায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫