সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

আইপিএল নিলামে মুস্তাফিজ-তাসকিনদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

এবারের আইপিএলের নিলামও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াচ্ছে। আবুধাবিতে হতে যাওয়া এই মিনি নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে থেকে তাদের দল পূর্ণাঙ্গ করবে। তাদের মধ্যে আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। তবে নিলামে তারা কজন দল পাবেন, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কারণ আইপিএলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সংঘর্ষ হবে। তাই পুরো মৌসুমে বাংলাদেশের সাত ক্রিকেটারকে পাওয়া কঠিন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হবে কোন খেলোয়াড়কে কতটুকু সময় পাওয়া যেতে পারে।

এবারের নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সব মিলিয়ে ৭৭ খেলোয়াড়কে কিনতে পারবে, তাদের মধ্যে বিদেশি ৩২ জন। তবে জায়গার ঘাটতির জন্য নয়, এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বাধা হতে পারে পুরো টুর্নামেন্টে সময় দিতে পারা না পারার ওপর।

২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬টি সাদা বলের ম্যাচ খেলবে। একই সময়ে আইপিএলও হবে। তাই সেখানে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সীমিত হতে পারে।

নিলামকে সামনে রেখে আজ সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সভায় বসবে বিসিসিআই। আবুধাবিতে সেই সভায় ভারতীয় বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেবে, কোন বিদেশি খেলোয়াড়ের প্রাপ্যতা কতটুকু।

তবে আইপিএলে দল পেলে বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে আপত্তি নেই। ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেছেন, ‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দিব আমরা। কারণ আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। আমরা তাদের ন্যুনতম প্রয়োজনে দেশে ফিরিয়ে আনব।’

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। গতবার দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন তিনি। এ ছাড়া রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরিফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ) আছেন নিলামের তালিকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

আইপিএল নিলামে মুস্তাফিজ-তাসকিনদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু

আপডেট সময় ০১:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫