সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফেরত এলেন ২২১ জন ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড আদেশ দিল আদালত আত্রাইয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা ইউজিসির অভিন্ন নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা, তবে কি উপাচার্য পরিবর্তনই মূল লক্ষ্য ছিলো ‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’ সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা,ভোট ২১ ডিসেম্বর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) নির্বাচনী তফসিল ঘোষনা করেছে যবিপ্রবিসাস নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২১ ডিসেম্বর,২০২৫ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান এবং নির্বাচন কমিশনার ও তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী মোট ৭ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে একজন করে মোট সাতজন প্রার্থী নির্বাচিত হবেন।

এ ছাড়াও তফসিল সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর ১২টা মনোনয়ন ফরম বিতরণ, ১৭ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা, ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ও বিকেল ৩ টায় প্রার্থীর তালিকা প্রকাশিত হবে।

ভোট কেন্দ্র হিসেবে যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে নির্ধারণ করা হয়েছে। ভোট চলবে ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে একই দিনে বিকেল ৪টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, যবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম কার্যনিবার্হী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন মোঃ ওয়াশিম আকরাম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এ টি এম মাহফুজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা,ভোট ২১ ডিসেম্বর

আপডেট সময় ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫