ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে : আসিফ মাহমুদ

১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আভাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, হাদি ভাই বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জানতে পেরেছি, আরও অনেককে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে আমরা প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসছি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এদিন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে : আসিফ মাহমুদ

আপডেট সময় ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫