সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেসি। তবে সেখানে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা।

সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির আগমন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসিকে দেখতে গিয়ে এমন ঘটনার শিকার হওয়া দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

সল্টলেকের এই ঘটনায় কিছুটা বিস্মিতও হয়েছেন মমতা। আজ এক্স পোস্টে তিনি লেখেন, ‘সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।’

‘হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মমতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫