চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁয় ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে টিম এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রান্না এবং প্রক্রিয়াকরণের দায়ে কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কুটুমবাড়ি রেস্তোরাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ পাওয়া গেলে প্রতিষ্ঠান সিলগালা করা হবে।
নিজস্ব প্রতিবেদক 
























