সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ যা যা থাকছে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ১৪ বছর পর ভারত সফরে আসছেন। ২০১১ সালে প্রথম ও শেষবার ভারতে এসেছিলেন তিনি। এই সময়ে অনেক বদলেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরেছেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।

মেসির হাতে উঠেছে দুটি কোপা আমেরিকার শিরোপা। রেকর্ড ব্যালন ডি’অর জিতে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন নিজেকে। মেসির ভারত সফরের নাম তাই ‘গোট ইন্ডিয়া ট্যুর-২০২৫’ দেওয়া হয়েছে। যার অর্থ সর্বকালের সেরা ফুটবলারের ভারত সফর।

এই সফরে তিনদিন ভারতে থাকবেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ঘুরে নয়াদিল্লি দিয়ে শেষ হবে তার ভারত যাত্রা। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর চার শহরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ফুটবলের সর্বজয়ী এই মহাতারকা। তার এই সফর ঘিরে ভারত জুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে।

সফরে মেসির সঙ্গে ভিন্ন ভিন্ন পর্বে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, দু’জনই মুম্বাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।

মেসি ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে ‘গোট কনসার্টে’ অংশ নেবেন। তবে নিরাপত্তার কারণে লেক টাউন মোড়ে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন। হায়দরাবাদ পর্বে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজন করা হবে, যেখানে মেসি, সুয়ারেজ ও ডি পল সরাসরি শিশুদের প্রশিক্ষণ দেবেন।

মেসির ভারত সফরের পূর্ণ সূচি:
১৩ ডিসেম্বর — কলকাতা
দিবাগত রাত ১:৩০: আগমন
সকাল ৯:৩০–১০:৩০: মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫: মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫ –১২টা: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২–১২:৩০: প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা
দুপুর ২: হায়দরাবাদের উদ্দেশে যাত্রা
১৩ ডিসেম্বর — হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা: উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর — মুম্বাই
বিকাল ৩:৩০: সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
বিকাল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ
বিকাল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট + চ্যারিটি ফ্যাশন শো
১৫ ডিসেম্বর — নয়াদিল্লি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ (সম্ভাব্য)
দুপুর ১:৩০: অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা

টিকিটের মূল্য:
কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি
দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ যা যা থাকছে

আপডেট সময় ০৮:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫