ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ছুরিকাঘাতে জামায়াতের শ্রমিক সংগঠনের কর্মী নিহত

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. শান্ত (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শান্ত নগরীর আলীমগঞ্জ পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলীমগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন। সংগঠনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পর্বশত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রামেক হাসপাতলের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্নস্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য শান্তর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি। মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ছুরিকাঘাতে জামায়াতের শ্রমিক সংগঠনের কর্মী নিহত

আপডেট সময় ০৭:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫