ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজারে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনের জন্য ইমন আহমদ (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আশরাফুল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ইমন আহমদ (২২)। ৮ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির পরপরই সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আশরাফুলকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আইফোনের জন্য বাজার থেকে রশি কিনে নিয়ে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ডোবায় মরদেহ রাখা হয়। আজ সকালে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আশরাফুল বলেছেন- আরও কয়েকজন মিলে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা

আপডেট সময় ০৯:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫