ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বিএডিসিতে নীতিমালা লঙ্ঘন করে পিডি নিয়োগ, টেন্ডার কারসাজির অভিযোগের পরও বহাল ইব্রাহিম খলিল রাঙামাটির সিএফ আবদুল আউয়াল ও ডিএফও হক মাহমুদ মোর্শেদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ কুমিল্লা সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ সীতাকুণ্ডে ১৮ লাখ টাকার ড্রেনে অনিয়মের অভিযোগ, ছয় মাসেই ধস গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ভগ্ন ভবন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, গরু-ছাগল ও মাদকসেবীদের আস্তানা কুমিল্লার বরুড়ায় বাঁশঝাড়ে মিলল বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ ৩৬ বার ফেল করেও বিসিএস ক্যাডার পিংকি

ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খুব কাছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ১৫ জনের দলের নেতৃত্বে এই পেসার।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি কামিন্স। ইনজুরির কারণে লম্বা বিরতির পর ৩২ বছর বয়সী পেসার এবার অ্যাডিলেডে খেলার অপেক্ষায়। ২-০ তে সিরিজে এগিয়ে থেকে ১৭ ডিসেম্বর তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে আর তেমন চমক নেই। ইনজুরি নিয়েও উসমান খাজা এই দলে আছেন। একাদশে ফেরার অপেক্ষায় এই ব্যাটার। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার বেউ ওয়েবস্টার ও অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন। ব্রিসবেন টেস্টে তারা একাদশে ছিলেন না।

পেসার ঝাই রিচার্ডসন অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে যোগ দিবেন। ব্রিসবেনে সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের জার্সিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ডানহাতি পেসার। ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠলে সিরিজের শেষ দিকে তাকে মাঠে নামানোর কথা ভাবছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি

ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা

আপডেট সময় ০৯:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫