ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে গ্যারান্টর জালিয়াতির অভিযোগ ইরানে আজ হামলার হুমকি ট্রাম্পের, নয়তো ‘বড় চুক্তি’ ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোর উত্তাপ, মুখোমুখি বার্সা-রিয়াল ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থ এসি ল্যান্ড ফ্রান্সে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, গ্রেপ্তার প্রায় ১ হাজার লাইসেন্স বাণিজ্য থেকে রেশন দুর্নীতি: চট্রগ্রাম ফায়ার সার্ভিস গিলে খাচ্ছে এডি তৌফিকুল ইসলাম ভুঁইয়া! থাইল্যান্ডে বসে রাজনৈতিক সিন্ডিকেট পরিচালনায় রাজী ফখরুল এখনো বেপরোয়া আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তারের দাবি এবি পার্টির

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

এবারই প্রথমবারের মতো শান্তি পুরস্কার দিয়েছে ফিফা। আর সেই পুরস্কার উঠেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। গত ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। তবে এর পর থেকেই অনেকে ট্রাম্পকে পুরস্কার দেওয়ার সমালোচনা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পুরস্কার দেওয়ায় বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

ফিফার নৈতিকতা কমিটিকে সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।’

‘একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না।’-আরো যোগ করা হয়েছে।

এর আগে পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি

আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫