ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রসিক নির্বাচন : রাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা

রাত পোহালেই অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত অতি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরের দিন কতিপয় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি পাওয়া গেছে। সেই চিঠির আলোকে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৬ ডিসেম্বর দিনগত মধ্যরাত ১২টা থেকে ২৭ ডিসেম্বর মধ্য রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ এবং ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়া ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রকম নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রসিক নির্বাচন : রাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৯:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২