সংবাদ শিরোনাম ::
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

হরতালের নামে বিশৃঙ্খলার চেষ্টা, আ.লীগ নেতা শিকদার গ্রেপ্তার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সদস্যরা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কবির শিকদার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী। গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এ ছাড়া আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে আদালতে পাঠানো হবে। সেখান থেকে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

হরতালের নামে বিশৃঙ্খলার চেষ্টা, আ.লীগ নেতা শিকদার গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫