ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক

ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে চোখে পানি সালমানের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র বেঁচে থাকলে এই ৮ ডিসেম্বর তার নব্বইতম জন্মদিনে পা দিতেন। ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম তার জন্মদিন। আর এর ঠিক আগেই, ‘বিগ বস ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে বলিউডের এই কিংবদন্তিকে স্মরণ করে চোখে পানি এলো অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের।

দীর্ঘ অভিনয় জীবনে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্ত এদিন প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন সালমান। একইসঙ্গে তিনি অভিনেতার শেষকৃত্য নিয়ে ভক্তমহলে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটান।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তে বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখও ছিল তাদের। সালমান খান এই নীরবতার প্রশংসা করে বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যে দিন ছিল আমার বাবার জন্মদিন।’

‘এ দিকে ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সে দিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এইরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।’

ধর্মেন্দ্রর প্রয়াণের পর তার পরিবার যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে সলমান বোঝাতে চেয়েছেন, পারিবারিক সম্মানের সঙ্গে অভিনেতার শেষ যাত্রাকে বিদায় জানানোর সিদ্ধান্ত সঠিক ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ

ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে চোখে পানি সালমানের

আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫