ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক

ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছে ডিএসসিসি

শহরের সৌন্দর্য ফেরাতে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে এ কার্যক্রম শুরু করে সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, যত্রতত্র দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন, ফেস্টুন, বিলবোর্ড, নোটিশ, প্ল্যাকার্ড লাগানোর ফলে নগরীর সৌন্দর্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সেই কারণে ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পর্যায়ক্রমে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সব অননুমোদিত দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন, ফেস্টুন, বিলবোর্ড, নোটিশ অপসারণ করা হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারা, দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর ৩ ধারা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৭ (ক) ও ৭ (গ) বিধি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ও অনুমতি ব্যতীত দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন, ফেস্টুন, বিলবোর্ড, নোটিশ, প্ল্যাকার্ড ইত্যাদি লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এ পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অননুমোদিত দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন, ফেস্টুন, বিলবোর্ড, নোটিশ, প্ল্যাকার্ড ইত্যাদি অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ

ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছে ডিএসসিসি

আপডেট সময় ০৬:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫