ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ছেলের জন্য বাঁচতে চান দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

অভিনেত্রী হিসেবে ক্যামেরা বা দর্শকের সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাটা স্বাভাবিক। কিন্তু ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর এখন বাহ্যিক সৌন্দর্য, ওজন বৃদ্ধি কিংবা চুল ঝরে যাওয়া এসব দিকে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন। তার এখন একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে একমাত্র শিশুসন্তানের জন্য সুস্থ হয়ে ওঠা।

সম্প্রতি অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় এসেছিলেন সহ-অভিনেত্রী রশ্মি দেশাই। সেখানেই উঠে আসে দীপিকার ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় ক্যানসারের সঙ্গে তার নিরন্তর লড়াইয়ের কথা।

এই কথোপকথনে হিন্দি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমরন কা’ খ্যাত এই তারকা জানান, চিকিৎসার কারণে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজনও দ্রুত বাড়ছে। কিন্তু তার কাছে এখন বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন।

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে দীপিকা বলেন, ‘প্রথম যখন জানলাম, আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল। চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলাম, সেই প্রথম ছেলেকে সঙ্গে নিতে পারিনি।’

তার কথায়, ‘তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে সেদিন অঝোরে কাঁদছিল। সেই দৃশ্য দেখে আমার কষ্টে বুক ফেটে গিয়েছিল।’ শুধু দীপিকা নন, তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

পরে দুজনে মিলে সিদ্ধান্ত নেন শরীরে যে রোগই হোক না কেন, অভিনেত্রীকে সুস্থ হতেই হবে। বর্তমানে এই সংকল্প নিয়েই দীপিকা কক্কর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতা ও জীবনের এই কঠিন সময়ে পরিবারের সব সদস্য তার পাশে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ছেলের জন্য বাঁচতে চান দীপিকা

আপডেট সময় ০৯:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫