ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

দক্ষিণী নায়িকা রাশমিকা মন্দানার বিয়ে নিয়ে মাস কয়েক ধরেই চলছে নানা গুঞ্জন। তার হাতে একটি আংটি পরা ছবিও বাড়িয়ে দেয় জল্পনা; অনুরাগীরা মনে করেন, সেটিই বাগদানের আংটি। যদিও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রাশমিকা ও তার প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডাও। তবে প্রথমবার এ নিয়ে মুখ খুললেন রাশমিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার কাছে বাগদান ও বিয়ের বিষয়ে সরাসরি প্রশ্ন রাখা হয়। রাশমিকা বলেন, “বিয়ের গুঞ্জনে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনটাই বলতে চাই না। যখন সময় হবে, সবাইকে জানানোর মতোই জানাব।” অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তিনি।

এর আগে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের অক্টোবরে হায়দেরাবাদে ঘনিষ্ঠ কিছু পরিবারের উপস্থিতিতে রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে। বিজয়ের টিমের একজন সদস্যও নাকি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন।

এদিকে আরও এক সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আয়োজন হচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরে। প্রস্তুতিও নাকি শুরু হয়েছে দুই পক্ষের পরিবার থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা

আপডেট সময় ০৪:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫