ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সিয়ামের নতুন নায়িকা ইধিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

সদ্যই রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। এরই মধ্যে এলো এই অভিনেতার নতুন আরও একটি সিনেমা ও তার নায়িকার খবর।

‘আন্ধার’-এর কাজ শেষ হওয়ার পর সিয়াম এখন প্রস্তুতি নিচ্ছেন আরও একটি নতুন ছবির জন্য, নাম ‘রাক্ষস’। ছবিটিকে ঘিরে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষ করে নায়িকাদের নিয়ে। শুরুর দিকে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম আলোচনায় এসেছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্র সদ্য গণমাধ্যমে জানিয়েছে, সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। তার আগের সিনেমা ‘বরবাদ’-এর নায়িকা ছিলেন ইধিকা; যেখানে কাজ করেছিলেন শাকিব খানের বিপরীতে; এবার তিনি প্রথমবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন।

সূত্রটি আরও জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আন্তর্জাতিক লোকেশন এবং আধুনিক অ্যাকশন ব্যবহার করে ছবির স্কেল পূর্বের কাজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সিয়ামের নতুন নায়িকা ইধিকা

আপডেট সময় ০৭:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫