সংবাদ শিরোনাম ::
ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

বিমানের সিপাহীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ১ কোটি ৩১ লাখ টাকার

বিমান বাহিনীর ঢাকার সদর দপ্তরের এক সিপাহীর ১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাদের অনুসন্ধানে এই পরিমাণ সম্পদের কোনো বৈধ উৎস নেই; যা দুদক আইন অনুযায়ী অবৈধ সম্পদ।

বিমানের ওই সিপাহীর নাম মো. লিটন হোসেন শেখ। তিনি বিমান বাহিনীর ঢাকার সদর দপ্তরের ১ নম্বর প্রহরী ও নিরাপত্তা ইউনিটের সিপাহী। কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে শিগগির কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করবেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, লিটন হোসেন শেখ গত বছরের ৬ নভেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেন- তার মালিকানায় ১ কোটি ১৪ লাখ টাকার সম্পদ রয়েছে। সম্পদ বিবরণী যাচাই করে তার নামে ১ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পায় দুদক। এই হিসাব অনুযায়ী তিনি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারা লঙ্ঘন করেছেন।

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী যাচাইকালে লিটন শেখের নামে মোট ১ কোটি ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৩৪ লাখ ২৪ হাজার টাকার বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায়। পারিবারিক ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকার। তবে হিসাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে তার ভোগ-দখলে থাকা ১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। ঘুষ, দুর্নীতির মাধ্যমে ওই পরিমাণ সম্পদ অর্জন করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

বিমানের সিপাহীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ১ কোটি ৩১ লাখ টাকার

আপডেট সময় ০৯:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫