ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ

ভবিষ্যৎ আবহাওয়া নিয়ে ‘ভয়াবহ’ পূর্বাভাস, ক্ষতির মুখে পড়বে উপকূলবাসী

বাংলাদেশের ভবিষ্যৎ আবহাওয়া কেমন হতে পারে— এ নিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন সব পূর্বাভাস, যা বিশেষজ্ঞদের ভাষায় ‘ভয়াবহ’ সতর্কবার্তা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি), সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং নরওয়েজিয়ান মেট্রোলজিক্যাল ইনস্টিটিউটের যৌথ প্রতিবেদন বলছে, চলমান উষ্ণায়নের ধারা অব্যাহত থাকলে শতাব্দীর শেষে দেশে দেখা মিলবে দুই বিপরীতধর্মী কিন্তু সমান্তরাল দুর্যোগ— বর্ষায় ‘সুপার বর্ষা’, আর গরমে ‘চরম গরম’। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে শিশু, বয়স্ক এবং উপকূল–নির্ভর দরিদ্র জনগোষ্ঠী।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন এবং নরওয়েজিয়ান মেট্রোলজিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘দ্য ফিউচার ক্লাইমেট অব বাংলাদেশ’ শীর্ষক বৈজ্ঞানিক প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০৭১–২১০০ সময়কালে দেশের দৈনিক গড় তাপমাত্রা বাড়তে পারে ১.৫ থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র হিটওয়েভ ১৫–২৫ দিন ধরে স্থায়ী হতে পারে, যা মানুষের স্বাস্থ্যে বড় চাপ তৈরি করবে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে শিশু, বয়স্ক এবং উপকূল–নির্ভর দরিদ্র জনগোষ্ঠী।
গবেষকেরা জানিয়েছেন, তাপমাত্রা মাত্র ১ শতাংশ বাড়লেই শিশুর খর্বকায়তার ঝুঁকি ৫৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে— যা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গভীর ও দীর্ঘমেয়াদি মানবিক প্রভাবগুলোর একটি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

ভবিষ্যৎ আবহাওয়া নিয়ে ‘ভয়াবহ’ পূর্বাভাস, ক্ষতির মুখে পড়বে উপকূলবাসী

আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫