ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

৭ দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

শহর যেন নিজের রঙ হারিয়ে রাজনৈতিক প্রচারণা, ব্যবসায়িক বিজ্ঞাপন আর ব্যক্তিগত প্রচারনার স্তূপে ঢাকা পড়ে গেছে। শহরের আকাশ দিনে দিনে ছেয়ে গেছে রঙিন কাপড়, প্লাস্টিক আর কাগজের ভিড়ে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—যেখানে তাকানো যায়, সেখানেই দুলছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পোস্টার। রাজধানী এক বিশাল প্রচারণা-প্রদর্শনীতে ঢেকে শহরের নিজস্ব সৌন্দর্যের হারানোর মধ্যে দিয়ে ঢাকা যেন ঢাকা পড়েছে।

এই অবস্থার উত্তরণে আগামী ৭ দিনের মধ্যে সৌন্দর্য নষ্ট করে সাঁটানো ব্যানার ফেস্টুন অপসারণের কড়া বার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। শহরজুড়ে দৃষ্টিদূষণ, ব্যানার-ফেস্টুনে ‘ঢাকা’ পড়েছে ঢাকা— শিরোনামে গত ১৬ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট। এরপরেই ডিএনসিসি বিষয়টি নিয়ে কঠোর হয়ে মাঠে নামছে।

আজ (মঙ্গলবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদের নিজ দায়িত্বে বর্ণিত ফলক, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

৭ দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

আপডেট সময় ০৪:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫