ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

আমার ভাঙা বাগদান নিয়ে এখনো এত আলোচনা কেন, প্রশ্ন রাভিনার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

রাভিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের প্রেমের সম্পর্ক বলিউডে ছিল বেশ আলোচিত। নব্বই দশকের মাঝামাঝি সময়ে পরিবারের মত নিয়ে তারা বাগদানও সেরেছিলেন। কিন্তু পরে সেটা ভেঙে যায়। সম্প্রতি এই দুই তারকার বাগদান প্রসঙ্গে পুরোনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল হওয়ায় বিষয়টি নতুন করে চর্চায় এসেছে।

সম্প্রতি এএনআই পডকাস্টে হাজির হয়েছিলেন রাভিনা। সেখানে তাকে জানানো হয়- ইন্টারনেটে এখনো অনেকে খোঁজেন, ‘রাভিনা–অক্ষয়ের বাগদান’ বা ‘কোন বছরে রাভিনা–অক্ষয়ের বাগদান হয়েছিল’? সঞ্চালকের কথা শুনেই রাভিনা হেসে বলেন, ‘এগুলো তো ভুলেই গেছি।’

তিনি আরও বলেন, “মোহরা’র সময় আমরা খুব জনপ্রিয় জুটি ছিলাম। এখনো কোথাও দেখা হলে গল্প হয়। সবাই জীবন নিয়ে এগিয়ে যায়। কলেজের মেয়েরা প্রতি সপ্তাহে প্রেমিক বদলায়, আর আমার একটা ভাঙা বাগদান নিয়ে এত বছর পরও এত আলোচনা! কেন, বুঝি না। বিচ্ছেদ, তালাক-এসব তো জীবনেরই অংশ।”

অক্ষয় ও রাভিনাকে নিয়ে চটকদার খবর প্রায়ই দেখা যায় ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। এগুলো চোখে পড়লেও এড়িয়ে যান রাভিনা। অভিনেত্রীর ভাষায়, “আজকাল যা লেখা হয় বা কনটেন্ট বানানো হয় সব পড়লে তো নিজের রক্তচাপ বেড়ে যাবে। তাই পড়িই না, দেখিও না। এটাই আমার কাছে ভালো মনে হয়।”

১৯৯৪ সালে মোহরা সিনেমার শুটিংয়ে রাভিনা ও অক্ষয়ের প্রেমের শুরু। কিছুদিনের মধ্যেই গোপনে বাগদানও সেরে ফেলেন। পরে দু’জনই এই বাগদানের কথা স্বীকার করেন। রাভিনা আগেও জানিয়েছেন- জনপ্রিয়তা ভাটা পড়ার আশঙ্কায় অক্ষয় সেই সময়ে বাগদান প্রকাশ্যে আনতে চাইতেন না। কিন্তু পরে সম্পর্কে ফাটল ধরে। সহ-অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার গুঞ্জনও তাঁদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হিসেবে শোনা যায়। কয়েক দফা মিল–মিশের চেষ্টা হলেও ১৯৯৮ সালে বাগদান ভেঙে যায়।

এরপর ২০০১ সালে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। রাভিনা বিয়ে করেন চলচ্চিত্র পরিবেশক অনিল ঠাডানিকে। অক্ষয় দুই সন্তানের জনক; রাভিনার দুই সন্তান ছাড়াও দুই মেয়েকে দত্তক নিয়ে বড় করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

আমার ভাঙা বাগদান নিয়ে এখনো এত আলোচনা কেন, প্রশ্ন রাভিনার

আপডেট সময় ০৮:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫