ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয় : হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল বলেছেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয়। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে।

দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, আগুন-সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হেলাল উদ্দিন বলেন, কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগন উদারতার পরিচয় দিয়েছে, কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, মহানগর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, মতিঝিল দক্ষিণ থানা আমির মুহাম্মদ মোতাছিম বিল্লাহসহ মহানগরীর সব সাংগঠিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের আয়োজিত বিক্ষোভ মিছিলের সমর্থনে সহস্রাধিক জনসাধারণ জামায়াত নেতাকর্মীদের সঙ্গে রাজপথে নেমে আসেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সায়েন্সল্যাব, ধানমন্ডি-৩২ নম্বর, শাহবাগ, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় বিভিন্ন স্পটে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনসাধারণও যুক্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয় : হেলাল উদ্দিন

আপডেট সময় ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫