সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি

পিটার হাসের ‘তৎপরতা’ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল : রাশিয়া

ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে মনে করছে রাশিয়া। গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। আজ রোববার ঢাকার রুশ দূতাবাস মারিয়া জাখারোভার ব্রিফিংটি প্রচার করে।

ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শাহীনবাগে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস‌কে ঘিরে ধরার যে চেষ্টা হয়েছিল, তা প্রত্যাশিত। রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়াটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেষ্টার শামিল। রাষ্ট্রদূত বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার কথা বলে ক্রমেই দেশ‌টির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সকালে মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন তিনি। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

সব‌শেষ, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে আলাপ ক‌রেন। সেই আলাপে শেরম্যান ঢাকায় দেশ‌টির দূতাবাসের কর্মীদের নিরাপত্তায় জোর দেওয়ার বার্তা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না”

পিটার হাসের ‘তৎপরতা’ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল : রাশিয়া

আপডেট সময় ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২