ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

সালমান শাহর মৃত্যু নিয়ে যা বললেন শাকিল খান

নব্বইয়ের দশকে ঢালিউডে একসঙ্গে আলো ছড়িয়েছিলেন সালমান শাহ ও শাকিল খান। প্রায় একই সময়ে সিনেমায় যাত্রা শুরু করা এই দুই নায়ক ছিলেন সে সময়ের তরুণ প্রজন্মের প্রিয় মুখ। সালমান শাহর সঙ্গে কাজ না করলেও খুব কাছ থেকে তার উত্থান ও জনপ্রিয়তার সময়টা দেখেছেন শাকিল।

সম্প্রতি সেই সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সালমান শাহকে ঘিরে নিজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানালেন একসময়ের জনপ্রিয় এই অভিনেতা। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড–২০২৫’–এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,‘সিনেমার কারণেই আমি আজও দর্শকদের কাছে শাকিল খান। মানুষ আমাকে ভালোবাসে কারণ আমি সিনেমা করেছি। এখনো আমি সিনেমা করতে চাই, তবে সেটা হতে হবে সুস্থধারার ছবিতে।’

বর্তমান সময়ের চলচ্চিত্র ও অতীতের পার্থক্য নিয়েও মত দেন তিনি। বলেন,‘এখন একটা সিনেমা হিট হলেই তাকে “সুপারহিট” বলা হয়, একজন শিল্পীকে “সুপারস্টার” বলা হয়। অথচ আমরা তখন একের পর এক ব্যবসাসফল সিনেমা করেও সুপারস্টার বলিনি কেউ। ১৯৯৬ সালে আমার “এই মন তোমাকে দিলাম” সিনেমাটি ১১টি ছবির সঙ্গে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করেছিল, কিন্তু আমরা স্রেফ দর্শকের ভালোবাসাতেই খুশি ছিলাম।’

আলাপের এক পর্যায়ে সালমান শাহ প্রসঙ্গে ফিরে যান এই অভিনেতা। নব্বইয়ের দশকে কাছাকাছি সময়ে চলচ্চিত্রে আসা দুই নায়কের সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন,‘সালমান শাহ ছিলেন ভীষণ মেধাবী শিল্পী। অল্প সময়েই নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু আমরা, অর্থাৎ সিনেমার মানুষেরাই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিলাম। আমি দেখেছি বিভিন্ন সংগঠন তাকে বয়কট করেছে, অনেক পরিচালক তার সঙ্গে কাজ করতে চাননি। একজন মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ভেতর থেকে ভেঙে পড়ে। তাকে ফ্রাস্ট্রেশনে ঠেলে দিয়েছিল সিনেমার মানুষরাই।‘

শাকিল আরও বলেন,‘আমরা চলচ্চিত্রের মানুষ হয়েও তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে আমি বিশ্বাস করি, একদিন সত্যের বিচার হবেই। আইনই বলে দেবে, তার সঙ্গে আসলে কী হয়েছিল।‘

সালমান শাহ ১৯৯৬ সালে রহস্যজনকভাবে মারা যান। এখনও তার মৃত্যু নিয়ে চলছে আইনি তদন্ত ও সামাজিক আলোচনা। দীর্ঘ প্রায় তিন দশক পরও সেই তারকার স্মৃতি আজও ভক্তদের মনে অম্লান। অন্যদিকে, শাকিল খান এখন সিনেমা থেকে দূরে থাকলেও নিজের কথায় স্পষ্ট- ঢালিউডের প্রতি ভালোবাসা এখনো তার হৃদয়ে অটুট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

সালমান শাহর মৃত্যু নিয়ে যা বললেন শাকিল খান

আপডেট সময় ০৯:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫