ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা লোভনীয় পদায়ন ঘিরে ডেপুটি রেঞ্জার নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবির প্রস্তাব পে কমিশনের বিবেচনায়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম থেকে উন্নীত করে ১০ম গ্রেড করার প্রস্তাব জাতীয় পে কমিশন ২০২৫-এর বিবেচনায় রয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা অংশ নেন।

অর্থ সচিব জানান, সহকারী শিক্ষকদের বেতন–গ্রেড উন্নীত করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি অর্থ বিভাগ জাতীয় পে কমিশন ২০২৫-এ পাঠিয়েছে। প্রস্তাবটি বর্তমানে পে কমিশনের বিবেচনাধীন রয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চাকরির মেয়াদ অনুযায়ী উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া গেলে অর্থ বিভাগ তা পর্যালোচনা করবে।

আর সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সেখানে শিক্ষকদের তিন দফা দাবি—বেতন–গ্রেড উন্নীতকরণ, চাকরির মেয়াদে উচ্চতর গ্রেড প্রদান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি—নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবির প্রস্তাব পে কমিশনের বিবেচনায়

আপডেট সময় ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫