ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক নির্বাচিত হলেন বাঞ্ছারামপুরের ফেরদৌসী লাকী পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ার এসআই প্রত্যাহার গুলশান-বনানীতে স্পার আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ, নেপথ্যে কারা? পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা: রিজভী পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ গণতন্ত্রকে নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাগ ও ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দার প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ

শেখ হাসিনা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে”কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পরাজিত হবেন না। তিনি পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নিয়ে অয়োজিত এক যৌথ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। বিএনপিসহ একটি চিহ্নিত মহলের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তারা দেশ-বিদেশে শেখ হাসিনার উন্নয়ন, জনপ্রিয়তা ও সততার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব তার মনের কথা গোপন রাখতে পারেননি। তাই তিনি পাকিস্তান আমলে ভালো ছিলেন বলে বক্তব্য দিয়েছেন। আমরা পাকিস্তানপন্থিদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি না, এটাই আমাদের শপথ। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাজেই মির্জা ফখরুল পাকিস্তানের পক্ষে নিলে তো আওয়ামী লীগের গাত্রদাহ হবেই।

দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি হামলা-মামলায় জড়িত হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ কখনো আক্রমণকারীর ভূমিকায় নয়, আওয়ামী লীগ সংযমী। তবে সতর্ক থাকতে হবে।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

শেখ হাসিনা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে”কাদের

আপডেট সময় ০৬:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২