সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। প্রতিবারই বিশেষ এই দিনটি পরিবারের সাথেই উদযাপন করে থাকেন নায়িকা। এর আগের দিন নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আবহ ধরা দিলেন মিম।

শোনা যাচ্ছে, পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করবেন এই নায়িকা। তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ভ্রমণকন্যা! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা।

জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। গত রোববার (৯ নভেম্বর) কিছু ছবি প্রকাশ করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন নায়িকা; জন্মদিনের দুদিন আগে কক্সবাজার ভ্রমণে ছিলেন নায়িকা।

ফেসবুকে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন মিম। এ সময় সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প তুলে আনে।

২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর মিম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর দেড় যুগে ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন। কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি, কারণ তিনি আদ্যোপান্ত কাজপ্রেমী একজন নায়িকা।

কিছুদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও মডেলিং ও ভ্রমণের পাশাপাশি রিমার্ক-হারল্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই নায়িকা। তবে মিমের সর্বশেষ আলোচিত ও সফল কাজ ছিল রায়হান রাফির ‘পরাণ’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

আপডেট সময় ০১:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫