ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সিনেমাটি দেখতে পারবেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। মূল উপন্যাসের সময়কালকে সামান্য সামঞ্জস্য রেখে ত্রিশের শেষ ভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে।

এর আগে সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান জানিয়েছিলেন, ‘বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকও গভীরভাবে অনুভব করতে পারেন।’

‘পুতুলনাচের ইতিকথা’-তে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর শশী ও কুমুদের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।

এদিকে বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য সম্প্রতি জয়ার আরো একটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। এটি বাংলাদেশের ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি, যেখানে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবন সংগ্রামের গল্প ফুটে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা

আপডেট সময় ১২:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫