ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ, কৃষক দলের নাম ব্যবহার নিয়ে বিতর্ক ভূমি কর্মকর্তার জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাঞ্ছারামপুরে ইউপি সদস্য আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া গ্রেপ্তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল শাহজালাল বিমানবন্দরে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত শুরুর আগেই এশিয়া কাপ শেষ বাংলাদেশি তারকার সিলেটে ৪টি আসনে নতুন করে বিএনপির মনোনয়ন পেলেন যারা টানা ৪ মাস কমলো দেশের পণ্য রপ্তানি বগুড়ার শেরপুরে খরের পালা পুরে ছাই

‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’ সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট দিয়েই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রথম দেখায় এটিকে সাধারণ ক্ষমা চাওয়ার বার্তা মনে হলেও, আসলে এর ভেতরের গল্প সম্পূর্ণ ভিন্ন।

এটি এখন এক নতুন ট্রেন্ড, যেখানে নিজেদের সাফল্য ও জনপ্রিয়তাকেই মজার ছলে তুলে ধরছেন তারকারা। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি সেক্টরের সফল ব্যক্তিরাই যেন এক নতুন ধারায় গা ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি জারি করে অনেকে ‘ক্ষমা’ চাইছেন। তবে এই ‘ক্ষমা’র আড়ালে কৌশলে তুলে ধরা হচ্ছে নিজেদের অপ্রতিরোধ্য দক্ষতা ও তুমুল জনপ্রিয়তা। সেই তালিকায় এবার যুক্ত হলেন এই গায়িকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমন যে ছবিটি পোস্ট করেছেন, তাতে বড় বড় অক্ষরে লেখা, ‘আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই এই গান গেয়ে চলেছেন সকলে।

‘সুন্দর পরিবেশনা থেকে শুরু করে স্টেজে অসাধারণ পাওয়ার প্যাকড মুহূর্ত, মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সুন্দর সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।’ এই বিবৃতিতে গায়িকার টিমের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘আমরা বুঝতে পারছি, আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিং রুমে হঠাৎ করে সবাই গান গাইতে শুরু করে দিচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে অফুরান ভালোবাসার মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে, আমরা এখনই এটা থামাবো না।’

তবে শুধু ইমন চক্রবর্তী নন, বিগত কয়েক মাস ধরে এই অভিনব কায়দায় নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে দেখা গিয়েছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স থেকে শুরু করে আদানি গ্রুপ সকলকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি’

আপডেট সময় ০৯:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫