ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ সেনা অভিযানে গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

গত শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় এ অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে গ্রেপ্তাররা হলেন– ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)। আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওর সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করে সেনাবাহিনী।

ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত করা ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে আসে। এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক কিংবা কাল আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের অধিকাংশ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক আছে, তাদেরও আমরা শনাক্ত করে আইনের আওতায় আনব।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ সেনা অভিযানে গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৫:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫