ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

গত শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়ের তিন নম্বরের ফটকের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
জিডিতে স্কুল কর্তৃপক্ষ উল্লেখ করেন কর্তৃপক্ষ, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যুৎ ছিল না। ঠিক সেই সময় ৩ নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল ছুড়েছে, সেটি তারা দেখেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে এখনো শনাক্ত করা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজধানী রমনার কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি

আপডেট সময় ০৫:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫