ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

স্ত্রী গৌরীর কাছে ইন্টারভিউ দিয়ে শাহরুখের নায়িকা হন অমৃতা!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’–তে অমৃতা রাওয়ের জায়গায় প্রথমে চূড়ান্ত হয়েছিলেন আয়েশা টাকিয়া। কিন্তু শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে প্রকল্প থেকে সরে যান তিনি। সম্প্রতি নিজের এক ভ্লগে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন ছবির পরিচালক ফারাহ খান।

২০০৪ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমার মাধ্যমেই পরিচালনায় আসেন কোরিওগ্রাফার ফারাহ খান। সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা রাও। কিন্তু ফারাহর কথায়, শুরুতে সেই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল আয়েশা টাকিয়াকে। নিজের ভ্লগে অমৃতা রাওয়ের বাড়িতে গিয়ে ফারাহ বলেন, ‘শুটিং শুরু হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে সব প্রস্তুতি সম্পন্ন, এমনকি দার্জিলিঙের লোকেশনও বুক হয়ে গিয়েছিল। তখনই জানতে পারি, আয়েশা ছবিটি করতে পারবে না।’ ফারাহ জানান, আয়েশা তখন ইমতিয়াজ আলির একটি ছবির কাজে ব্যস্ত ছিলেন। বলেন, ‘আমি ওকে ফোন করে বলেছিলাম, পোশাক-পরিচ্ছদ কিছুই তৈরি হয়নি। তখন আয়েশা জানায়, ইমতিয়াজের ছবির শুটিং চলায় ‘ম্যায় হুঁ না’-তে কাজ করা সম্ভব নয়।’

নায়িকা পরিবর্তনের পর শাহরুখ খানের স্ত্রী ও ছবির সহপ্রযোজক গৌরী খান ফারাহকে পরামর্শ দেন অমৃতা রাওয়ের সঙ্গে দেখা করতে। ফারাহ বলেন, ‘গৌরী বলেছিলেন, অমৃতাকে একবার দেখো। প্রথমে ওকে দেখে আমার মনে হয়নি চরিত্রের সঙ্গে মেলে, কারণ ও সাধারণ পোশাকে ছিল। পরে অডিশনে কান্নার দৃশ্যটা করতে দিই। ক্যামেরার সামনে ও একেবারে অন্য মানুষ; দারুণ তীব্রতা ছিল অভিনয়ে।’

সেই পরীক্ষাতেই সবার মন জয় করেন অমৃতা, এবং শেষ পর্যন্ত ছবিতে জায়গা পান তিনি। ‘ম্যায় হুঁ না’ মুক্তির পর অমৃতার অভিনয় প্রশংসিত হয়, আর ফারাহ খানের পরিচালনাতেও শুরু হয় নতুন অধ্যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

স্ত্রী গৌরীর কাছে ইন্টারভিউ দিয়ে শাহরুখের নায়িকা হন অমৃতা!

আপডেট সময় ১২:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫