ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১
নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেমে নজরদারি

ভিএপিটি অডিট করে নিরাপত্তার নিশ্চয়তা দিতে নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেম (ইএমএস) এবং সংশ্লিষ্ট অ্যাপসসহ অন্যান্য সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ইসির ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যারের ওপর ‘ভালনারাবিলিটি অ্যান্ড পিনেট্রেশন টেস্টিং (ভিএপিটি) কার্যক্রম শেষ করতে হবে বলে জানিয়েছে ইসি। আইসিটি অডিট টিমকে এই কার্যক্রমের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ভিএপিটি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সকলের প্রয়োজনীয় প্রশিক্ষণ/জ্ঞান/অন্যান্য সহায়তা নিশ্চিত করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহারের পূর্বে নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের কাছে কারিগরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লিখিত সাপোর্ট নিশ্চিত করার ওপর। এ ছাড়া, ভবিষ্যতে যেন কোনো কর্মরত ব্যক্তি ‘গুরুত্বপূর্ণ সিস্টেমের লগ-ইন’ পুনরায় ব্যবহার করতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কার্যক্রম শেষ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আকারে তা সরাসরি সিনিয়র সচিব/প্রতিষ্ঠান প্রধানের কাছে উপস্থাপন করতেও বলা হয়েছে আদেশে। সিস্টেম সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে চূড়ান্তভাবে কার্য সম্পাদনের অনুমতি নিতেই এই নির্দেশনা দিয়েছে ইসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেমে নজরদারি

ভিএপিটি অডিট করে নিরাপত্তার নিশ্চয়তা দিতে নির্দেশ ইসির

আপডেট সময় ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫