ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করে লাখ ফলোয়ার হারালেন অভিনেত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন শুটিংয়ের প্রথম দিনেই সহ-অভিনেতার গালে চড়, অভিজ্ঞতা জানালেন নোরা সতীর্থদের জন্য মেসির বিশেষ বিশ্বকাপ উপহার হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি

কোটি টাকার সিনেমার চেয়ে ভ্লগ করে বেশি আয় করছেন ফারাহ খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুরুতে নৃত্য প্রশিক্ষক হিসেবে হৃতিক রোশন থেকে শাহরুখ খান- সবার নাচের গুরু ছিলেন তিনি। এরপর ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’-এর মতো সুপারহিট সিনেমা দিয়ে পরিচালনায় এসেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

কিন্তু সম্প্রতি তার নেওয়া একটি সিদ্ধান্ত যেন চমকে দিল তার ভক্তদের। প্রায় তিন দশকের সফল কর্মজীবন সামলে এখন নিয়মিত হয়েছেন ভ্লগিংয়ে।
ফারাহর দুটি সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে। তার মধ্যে ‘তিস্‌ মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’। এতে ফারাহর অনেক টাকার ক্ষতি হয়। তবে নৃত্যপ্রশিক্ষক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ফারাহ জানান, একটা সময় যখন আর সফল ছবি দিতে পারছিলেন না, তখন বাড়িতে বসে ইউটিউবে চ্যানেল খোলার কথা মাথায় আসে তার। তিনি তার বাড়ির রাঁধুনিকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। সেটাই যেন মনে ধরে যায় দর্শকদের। এই নির্মাতা এও জানান, বর্তমানে ‘ভ্লগিং’ থেকে যা উপার্জন করেন, তা ৩০০ কোটির সিনেমার সাফল্যের থেকেও বেশি। তিনি ঠিক কতটা উপার্জন করেন, সেই বিষয়ে সরাসরি কিছু না জানালেও ইউটিউবের ‘ব্র্যান্ড কোলাবরেশন’ করলে তার পারিশ্রমিক নাকি ৫০ লক্ষ থেকে ২ কোটি রুপি।

এদিকে পরিচালনা ছেড়ে ‘ভ্লগ’ করার কারণ হিসেবে ফারাহ বলেন, ‘আমার ছবি চলছিল না। সেই সময়ে মনে হল ইউটিউবে চ্যানেল খুলি। আমার কাজ ভাল লেগে যায় দর্শকের। এ ছাড়াও আমার তিন ছেলেমেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে যাবে পড়তে। সেটার বিশাল একটা খরচ রয়েছে। সেই জন্যই এই কাজটা শুরু করি।’ এই বলিউড তারকা এও জানান, যদি শরীর সায় দেয়, তা হলে তিনি ৮০ বছর পর্যন্ত কাজ করে যাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

কোটি টাকার সিনেমার চেয়ে ভ্লগ করে বেশি আয় করছেন ফারাহ খান

আপডেট সময় ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫