ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ

সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবির বিষয়ে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলছে। এসব আইডি থেকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বিভিন্নজনের কাছে আর্থিক সহায়তা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রতারণার শিকারও হচ্ছেন।

পুলিশ বলেছে, আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে এই নয় যে মোবাইল নম্বরটি বা অ্যাকাউন্টটি তারই। তাই এ ধরনের বার্তায় সাড়া না দিতে এবং সন্দেহজনক কোনো বার্তা পেলে নিকটস্থ থানায় অথবা পুলিশের সাইবার ইউনিটে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এআইজি শাহাদাত আরও জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ

আপডেট সময় ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫