ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই

চেয়ারম্যানকে হুমকি দিয়ে বরখাস্ত হলেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারী

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সরাসরি হুমকি দেওয়ার অভিযোগে এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না— তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদের সই করা এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ২ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দপ্তরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কয়েকজন সেকশন অফিসার সাক্ষাৎ করতে যান। পরে হিসাব শাখার সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইয়ুব আলী ও অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি ছাড়া চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা অশোভন, অশালীন ও আচরণবিধিবহির্ভূত আচরণ করেন। এর মধ্যে জাহেদ হোসেন ও জমির উদ্দিন চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকিও দেন।

ঘটনার সময় কক্ষে উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সঙ্গেও তারা শিষ্টাচারবিরোধী ব্যবহার করেন, যা সরকারি কর্মচারী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন, বোর্ডের শৃঙ্খলা রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুজনকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না— তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ

চেয়ারম্যানকে হুমকি দিয়ে বরখাস্ত হলেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারী

আপডেট সময় ০৫:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫