ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ, কৃষক দলের নাম ব্যবহার নিয়ে বিতর্ক ভূমি কর্মকর্তার জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাঞ্ছারামপুরে ইউপি সদস্য আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া গ্রেপ্তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল শাহজালাল বিমানবন্দরে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত শুরুর আগেই এশিয়া কাপ শেষ বাংলাদেশি তারকার সিলেটে ৪টি আসনে নতুন করে বিএনপির মনোনয়ন পেলেন যারা টানা ৪ মাস কমলো দেশের পণ্য রপ্তানি বগুড়ার শেরপুরে খরের পালা পুরে ছাই

যে কারণে শাহরুখের ‘ডর’ ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি জানিয়েছেন কেন তিনি শাহরুখ খান অভিনীত ১৯৯৩ সালের মনস্তাত্ত্বিক থ্রিলার ডর ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। অবাক করার মতো তথ্য হলো— ছবিটির জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ, পরে সেই চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা।

এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়া তাকে ডর ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে তিনি সেই অফার গ্রহণ করেননি। রাভিনা স্মৃতিচারণ করে বলেন, ডর প্রথমে আমাকেই দেওয়া হয়েছিল। ছবিটা অশ্লীল ছিল না, তবে কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। মোহরা ও আন্দাজ আপনা আপনা খ্যাত এই অভিনেত্রী জানান, কর্মজীবনের শুরুর দিকে এমন অনেক চরিত্র তিনি ফিরিয়ে দিয়েছিলেন যেগুলোতে ঘনিষ্ঠ বা অস্বস্তিকর দৃশ্য ছিল।

রাভিনার ভাষায়, আমি অনেক কিছুতেই অস্বস্তি বোধ করতাম। যাদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে হতো, তাদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম না। আমি একটু পেছনেই সরে যেতাম। তিনি আরও বলেন, এতে কেউ কেউ তাকে অহংকারী মনে করলেও আসলে তিনি ছিলেন সংযত প্রকৃতির। আমি তেমন উদ্ধত ছিলাম না, কিন্তু একটু নিজের জগতে থাকতাম। তাই সবাই আমার সাথে ছেলেদের মতো আচরণ করত। রাভিনা আরও জানান, তিনি প্রেম কায়েদি ছবিতেও কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন— যে ছবির মাধ্যমে পরবর্তীতে কারিশ্মা কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেন। তার সিদ্ধান্তগুলো ছিল মূলত নিজের স্বাচ্ছন্দ্য ও নীতির ভিত্তিতে, নাম বা খ্যাতির জন্য নয়।

ইয়াশ চোপড়া পরিচালিত ডর পরবর্তীতে ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে ওঠে। ছবিতে শাহরুখ খানের উন্মত্ত প্রেমিকের চরিত্র তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ডর-এ আরও অভিনয় করেছিলেন সানি দেওল ও জুহি চাওলা। ছবিটি আজও বলিউডের অন্যতম জনপ্রিয় থ্রিলার হিসেবে বিবেচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

যে কারণে শাহরুখের ‘ডর’ ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা

আপডেট সময় ০৪:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫