ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

নতুন নাটকে হানিয়া আমির-বিলাল আব্বাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৮৫৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শক থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হানিয়া আমির।

সর্বশেষ ফাহাদ মোস্তফার বিপরীতে ‘কভি মে কভি তুম’ নাটকে দেখা গিয়েছিল তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে বিরতি নিয়ে তিনি মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস খান। নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক এবং এটি লিখেছেন রাদাইন শাহ্।

রোমান্টিক-কমেডি নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৭ নভেম্বর নাটকটি মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় দেখানো হবে। প্রায় দশ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে বহু প্রতীক্ষিত এই নাটকের প্রথম টিজার প্রকাশ করেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি প্রমো, যা ভক্তদের নজর কেড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

নতুন নাটকে হানিয়া আমির-বিলাল আব্বাস

আপডেট সময় ১২:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫