ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

হঠাৎ ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সম্প্রতি একসঙ্গে তার মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। গত বছর একের পর এক সম্পত্তি কেনার পর হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি বড় কোনো আর্থিক পরিকল্পনার অংশ এটি?

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি তিনি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি। প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ। ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি।

দুটি ফ্ল্যাটের সঙ্গেই রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন।বিশেষজ্ঞদের মতে, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগকেই সবচেয়ে সুরক্ষিত এবং লাভজনক মনে করেন তারকারা। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ আগ্রহী। ২০২৪ সালে মুম্বাইয়ের এক বহুতলে অভিষেক একসঙ্গে ৬টি ফ্ল্যাট কিনেছিলেন ১৫.৪২ কোটি রুপি দিয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

হঠাৎ ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫