ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

‘জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন হবে উৎসবমুখর’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এর জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে আমাদের কী ধরনের প্রস্তুতি হয়েছে এগুলো আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে যে গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় অনেক গুজব কমে গেছে।

উপদেষ্টা বলেন, গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে অনেক লোক রুটি-রোজগারের জন্য আসে। এদের অনেকেই এখানকার বাসিন্দা না। তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে। তাদের সম্পর্ক ভালো রাখতে হবে। এখানে ঝুট ব্যবসায়ীর সংখ্যাও বেশি। তারাও বিভিন্ন সময়ে অনেক সমস্যা করে থাকে। এখানে চাঁদাবাজও রয়ে গেছে, এদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সভায় এ নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, গাজীপুরে পুলিশ সংকট রয়েছে। এখানে সাড়ে ছয়শত অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় পুলিশের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর জামিনে মুক্তির বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, জামিনে বের হয়ে তারা যদি কোনো অপকর্ম করে তাহলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসা হবে। জামিন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত সম্পূর্ণ স্বাধীন। বিভিন্ন গুজবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়। সাংবাদিকরা সত্য ঘটনাটি প্রকাশ করায় পার্শ্ববর্তী দেশের অনেক গুজব কমে গেছে। পার্শ্ববর্তী দেশের গুজব ঠেকানের প্রধান মাধ্যম হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি সত্য ঘটনা তুলে ধরেন তাহলে সবাই বুঝবে পার্শ্ববর্তী দেশ যে গুজব রটাচ্ছে তা সঠিক নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

‘জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন হবে উৎসবমুখর’

আপডেট সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫