ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ

লন্ডনের রাস্তায় অপু বিশ্বাস, ছড়ালেন মুগ্ধতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

একদিকে শীতের আগমনী বার্তা, অন্যদিকে ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথ। আর সেখানেই দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের!

বেশ কিছুদিন ধরেই অবকাশ যাপনে বিলেতে আছেন তিনি- এমনটাই শোনা যায়। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মাঝে।

দিন কয়েক আগেই লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন নায়িকা। তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, তেমনি রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন।

এরপরই নিজেকে নতুন রূপে মেলে ধরলেন এই ঢালিউড কুইন। এবার অপু বিশ্বাসকে দেখা গেল লন্ডনের অন্যতম বিখ্যাত ও বিলাসবহুল শপিং মল ‘হ্যারডস’ এর সামনে। সেখান থেকে একগুচ্ছ ছিবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নায়িকা।

দেখা যায়, রাতের সোনালী আলোয় ঝলমল করছে ঐতিহাসিক এই ভবনটি, আর তার সামনে দাঁড়িয়ে অপু বিশ্বাস যেন এক অন্যরকম রহস্যের আবহ তৈরি করেছেন। ছবিতে দেখা যায়, শীতের রাতের জন্য মানানসই কালো রঙের লম্বা কোট বা ওভারকোটে আবৃত অপু। কাঁধের কালো স্লিং ব্যাগটি তার পুরো লুকে এনেছে একটি ক্লাসিক আভিজাত্য। তবে এই লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হীরার গয়না।

কালো পোশাকে, পরিমিত মেকআপে এবং হালকা হাসির রহস্যময় ভঙ্গি যেন বলে দিচ্ছে, বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই তারকা। একাধিক ছবিতে তার এই আভিজাত্যপূর্ণ লুক মন কেড়েছে নেটিজেনদের।

তবে নেটিজেনদের একাংশের অনুমান, অপু বিশ্বাস সেখানে শুধুমাত্র অবকাশ যাপনেই যাননি; নিশ্চয়ই কোনো প্রজেক্টে রয়েছেন যেটা হয়তো পরে প্রকাশ করবেন এই নায়িকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম

লন্ডনের রাস্তায় অপু বিশ্বাস, ছড়ালেন মুগ্ধতা

আপডেট সময় ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫