ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

একদিন আগে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। পরদিন ছিল ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচ। যেখানে আফ্রিকান দেশ হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ান যুবারা। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তারা সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০১৯ আসরে সেলেসাওরা অ-১৭ বিশ্বকাপে শিরোপা জিতেছিল।

গতকাল (মঙ্গলবার) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে একপেশে দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী দেশটি। ব্রাজিলের পক্ষে জোড়া গোল করেছেন ডেল। এ ছাড়া রুয়ান পাবলো, ফেলিপে মোরাইস, ভিটর হুগো, অ্যাঞ্জেলো এবং গ্যাব্রিয়েল মেক একটি করে গোল দিয়ে বড় জয় নিশ্চিত করেছেন।

চারবারের শিরোপাজয়ী ব্রাজিল গোলের সূচনা করে ম্যাচের মাত্র ৯ মিনিটে। রুয়ানের জোরালো শটে করা সেই গোলের ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল। আর্থুর রায়ানের শট ফিরে আসার পর তিনি ফের জালে জড়িয়ে দেন। ১৯ মিনিটে করা মোরাইসের গোলটিও হয়েছে রকেট গতিতে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রুয়ানের ক্রস পেয়ে ভলিতে জালে জড়ানোর চেষ্টা করেন তিয়াগুইনহো। তার আশা পূর্ণ না হলেও ডেল ব্যক্তিগত দ্বিতীয় গোল করে স্কোরবোর্ড ৪-০ করেন।

ব্রাজিল একইভাবে আধিপত্য ধরে রাখে বিরতির পরও। ৫৮ মিনিটের মাথায় অ্যাঞ্জেলোর ক্রস ঘুষি দিয়ে ক্লিয়ারের চেষ্টা করেন হন্ডুরাস গোলরক্ষক। তবে হেড দিয়ে দ্বিতীয়বার আক্রমণে সফল ভিটর হুগো, অলিভিয়া গোলটি বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে যায়। ৭৪ ইনিটে অ্যাঞ্জেলো এবং ৯০ মিনিটের মাথায় মেক গোল করলে ব্রাজিল বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ব্রাজিল অ-১৭ দল। সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জাম্বিয়া। আগামী শুক্রবার নিজেদের পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে ব্রাজিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

আপডেট সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫